আজ ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১ জুলাই ২০২৬, ০৯:২৮ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে আজ শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় দুটি ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 

ঢাকা মেডিকেলের সাবেক ছাত্রী ও প্রধানমন্ত্রীপত্নী জুবাইদা রহমানও এতে অংশ নেবেন। ঢাকা মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য বলছে, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রাক্তণ সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাত্রা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিবছর দিবসটি ‘ডিএমসি ডে’ হিসেবে উদযাপিত হয়। এ বছর ৮০ বছর পূর্তি করে ৮১ বছরে পদার্পণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে ঢাকা মেডিকেল কলেজ। এর মধ্যে প্রথম দিন বর্ণাঢ্য র‌্যালি, প্রাক্তণ শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রাক্তণ বনাম বর্তমান প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক, র‍্যাফেল ড্র এবং নগর বাউল জেমসের পরিবেশনায় কনসার্টের আয়োজন রয়েছে।

আরও পড়ুন: সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫ ভর্তিচ্ছু

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকালে দুই ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরে তারা শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সম্মুখ সংলগ্ন লনে বৃক্ষরোপণও করবেন। কার্যক্রম উদ্বোধন শেষে সংবাদ ও মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যও রাখবেন তারা।

এদিন বেলা সাড়ে ১০টায় ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনার আয়োজনও করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন কেক কাটবে প্রতিষ্ঠানটি।

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9