ঢাকা ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আব্দুল আওয়াল, উপাধ্যক্ষ ডা. হায়দার আলী

১৮ জুন ২০২৬, ০৪:৪৩ PM
ডা. মো. আব্দুল আওয়াল ও ডা. মো. হায়দার আলী খান (বাঁ থেকে)

ডা. মো. আব্দুল আওয়াল ও ডা. মো. হায়দার আলী খান (বাঁ থেকে) © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ডা. মো. আব্দুল আওয়ালকে দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন ডা. মো. হায়দার আলী খান। আজ বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব দূর-রে-শাহওয়াজ এই প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল আওয়ালকে একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে চিলড্রেন অ্যান্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. হায়দার আলী খানকে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত এই দুই কর্মকর্তা আগামী ২৫ জুনের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন।

‘গ্রেপ্তার হওয়া কিশোররা অপরাধচক্রের মতো, অপ্রতীমের সঙ্গে তা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের নিরাপত্তা নিয়ে কুবি অধ্যাপকের উদ্বেগ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বদলির পর বেতন নিয়ে সমস্যায় পড়তে পারেন কারিগরি শিক্ষকরা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে আটকে জুনিয়রকে পেটালেন সিনিয়র, র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলিতে শূন্যপদ নিয়ে ‘টেকনিক্যাল’ জটিলতা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬