ঢাকা মেডিকেল কলেজে দুদকের অভিযান

এক্স-রে করতে রশিদ ছাড়া অতিরিক্ত টাকা আদায়
২৯ মে ২০১৯, ০৪:৪৫ PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক্স-রে, এমআরআই এবং সিটি স্ক্যান করতে অতিরিক্ত টাকা দিতে হয় এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় দুদক।

দুদক প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকালে দেখতে পায়— এক্স-রে করার ক্ষেত্রে রশিদ ছাড়া অতিরিক্ত টাকা নেয়া হয়। এছাড়া এমআরআই এবং সিটি স্ক্যান করার ক্ষেত্রে রশিদ ছাড়াই টাকা নেয়া হয়। হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা এ অনিয়মে জড়িত মর্মে দুদক টিমের প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে।

এসব অভিযোগের প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযুক্ত আনসার সদস্যদের অবিলম্বে বদলি করা হবে। এছাড়া যেসব ওষুধের মূল্য তালিকা নেই সেগুলো অবিলম্বে জানানো হবে বলে দুদক টিমকে আশ্বাস দেন তিনি।

 

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬