মহাখালীতে ট্রেনের ধাক্কায় মেডিকেল শিক্ষার্থী নিহত

০২ মে ২০১৯, ০৯:৫৩ AM

© প্রতীকী

রাজধানী ঢাকার মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় এক প্যারামেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম শিমুল সূত্রধর (২০)। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটার দিকে।

শিমুল সূত্রধর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রঞ্জিত সূত্রধরের ছেলে। সে ঢাকার মিরপুর এলাকায় থাকত। তার নিহতের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওই পুলিশ পরিদর্শক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিমুলের মামা রিন্টু জানান, শিমুল মহাখালী রেলগেট দিয়ে হাঁটার সময় কমলাপুরগামী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টায় শিমুলকে মৃত ঘোষণা করেন।

রিন্টু বলেন, শিমুল প্যারামেডিকেলে তিন মাসের একটি কোর্স করার পাশাপাশি ফার্মগেট এলাকায় কোচিং করতেন। তবে শিমুল মহাখালী কেন গিয়েছিল, তা তিনি জানতে পারেননি।

ট্যাগ: ছাত্র
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬
ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র 
  • ২২ জুন ২০২৬
এনসিটিবির ৫ হাজার পাঠ্যবই বিক্রির চেষ্টা, মাদ্রাসা সুপার শো…
  • ২২ জুন ২০২৬
নতুন ঠিকানা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’
  • ২২ জুন ২০২৬