নিটোর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী ঘোষণা

১৯ মে ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৫:২৩ PM
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) © সংগৃহীত

দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রিতায় অতিষ্ঠ হয়ে ন্যায্য অধিকার আদায়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে বিভিন্ন সমস্যা ও অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে এ আন্দোলনে নামার ঘোষণা দেন।

রবিবার (১৮ মে) বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (বাপসু) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আগামীকাল দুপুর ১২টা থেকে নিটোর পরিচালকের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবে না।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিটোর প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের ন্যায্য দাবিসমূহ সংশ্লিষ্ট দপ্তরে যথাযথভাবে উপস্থাপন করা এবং দ্রুত সমাধান নিশ্চিত করা। কিন্তু বাস্তবে তারা সেই দায়িত্ব এড়িয়ে গেছেন। বরং প্রশাসনের পক্ষ থেকেই শিক্ষার্থীদের দিনের পর দিন বিভিন্ন দপ্তরে পাঠিয়ে হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে যা চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, ইন্টার্ন ভাতা সংক্রান্ত ন্যায্য দাবি নিয়ে শিক্ষার্থীরা এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরে বেড়ালেও – স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষা—প্রতিটি দপ্তর দায় এড়িয়ে গেছে এবং নিটোর প্রশাসন কেবল দর্শকের ভূমিকা পালন করেছে। নিটোর কর্তৃপক্ষ যেহেতু নিজ উদ্যোগে শিক্ষার্থীদের ভর্তি করেছে, তাহলে কোর্সের সকল প্রশাসনিক দায়িত্ব ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করাও নিটোর কর্তৃপক্ষেরই দায়িত্ব।

শিক্ষার্থীরা আরও বলছেন—‘সবাই বলে আমাদের দাবি যৌক্তিক। কিন্তু বাস্তবায়নের জন্য কেউ এগোয় না। আমরা এখন আর আশ্বাসে বিশ্বাস করি না। বাস্তবায়ন ছাড়া আমরা শ্রেণিকক্ষে ফিরছি না।

দাবিসমূহের মধ্যে রয়েছে:

ইন্টার্ন ভাতা প্রদান, প্রশাসনিক স্বীকৃতি সংক্রান্ত জটিলতা নিরসন, কাঠামোগত ও অ্যাকাডেমিক স্বচ্ছতা নিশ্চিত করা।

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রকাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বার সভাপতির সঙ্গে বাগবিতণ্ডা, প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মঘণ্টা মানার নির্দেশ উপাচার্যের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9