ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩৯ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক
গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে নতুন কমিটি গঠনের জন্য পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্তের আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার অভিপ্রায়ে ও নতুন কমিটি গঠনের নিমিত্তে পদ-প্রত্যাশীদের নিকট আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হলো। এক্ষেত্রে যোগাযোগ করতে হবে বরকত হোসেন হাওলাদার- ০১৭২১৪১৪০৯৪ এবং প্রদীপ চৌধুরী- ০১৭১৫৮০৪৮২২ এর সাথে।

ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬
ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র 
  • ২২ জুন ২০২৬
এনসিটিবির ৫ হাজার পাঠ্যবই বিক্রির চেষ্টা, মাদ্রাসা সুপার শো…
  • ২২ জুন ২০২৬
নতুন ঠিকানা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’
  • ২২ জুন ২০২৬