বিএসএমএমইউ’র কর্মচারীদের সঙ্গে নার্সদের সংঘর্ষ

২৪ জানুয়ারি ২০১৯, ০৪:৪৮ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে চতুর্থ শ্রেণির কর্মচারী ও নার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একজন নার্স ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যেই নার্স ও কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে মুখোমুখি অবস্থান নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্মরত আনসার সদস্য ও শাহবাগ থানার পুলিশ নিযুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এ দুই ব্যক্তির মধ্যে ইতিপূর্বে ব্যক্তিগত কারণে সম্পর্কের অবনতি ঘটে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনার সূত্রপাত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাফফর আহমেদ বলেন, একজন নার্স ও কর্মচারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এটি তেমন কোনো জটিল সমস্যা নয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬