সোমবার থেকে রাজশাহী মেডিকেল কলেজে ‘কমপ্লিট শাট ডাউন’ ঘোষণা

০৯ মার্চ ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
‘কমপ্লিট শাট ডাউন’র ঘোষণা দিলেন রামেক ইন্টার্নরা

‘কমপ্লিট শাট ডাউন’র ঘোষণা দিলেন রামেক ইন্টার্নরা © সংগৃহীত

পাঁচ দফা দাবি আদায় না হওয়ায় আগামীকাল সোমবার (১০ মার্চ) থেকে সব সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৯ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই হুঁশিয়ারি দেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চারু মামার ক্যান্টিনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফোরামের  সভাপতি ডা. এম আব্দুল্লাহ বলেন, পাঁচ দফা দাবি আদায়ে দীর্ঘদিন বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন চলছে। কিন্তু দাবি পূরণে কোনো ফলপ্রসূ আলোচনার তথ্য পাওয়া যায়নি। তাই আগামী সোমবার থেকে সারা বাংলাদেশে একযোগে ‘কমপ্লিট শাট ডাউন’ ঘোষণা করা হলো।

ঘোষিত এই কর্মসূচি রাজশাহীতেও চলমান থাকবে। এছাড়া দাবি না মানলে ১২ মার্চ থেকে রামেক হাসপাতালের জরুরি বিভাগসহ সব সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা বন্ধ থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক  ডা. অনন্যা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে ডাক্তার না লেখা, মানহীন প্রাইভেট ম্যাটস ও মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ও চিকিৎসকদের সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা গত ২৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করছেন। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আংশিক ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি এবং কর্মবিরতি চলছে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের ইনচার্জ ও তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরাই হাসপাতালের প্রাণ। তারা না থাকলে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। এজন্য ইন্টার্নদের সমস্যা ও দাবির প্রতি তাদেরও সমর্থন আছে।

হাসপাতালের আউটডোর এবং ইনডোরে রোগীদের সেবা নিশ্চিত করতে মিড লেভেল ও সিনিয়র চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন বলে জানান ওই চিকিৎসক।

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৩ নভেম্বর ২০২৬
একদিনেই বাড়ল ৮৫০ কোটি ডলার, এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির…
  • ০৩ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • ০৩ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে আর ফিরবেন না সরকারি আয়ুর্বেদিক মেডিকেলের ছাত্র র…
  • ০৩ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে যা জানা গেল
  • ০৩ নভেম্বর ২০২৬
সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভা বর্জন— সমন্বয়ক-ডাকসু-শিব…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950