বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

ঢাকার সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। 

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের শিমুলতলা এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

জানা গেছে, নিহত প্রত্যয় সরকার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নাসিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত শনিবার সকালে সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় চাপা দেয় ঠিকানা পরিবহনের একটি বাস। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, বাসচাপায় ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে তাদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, এ ঘটনায় গতকাল সকালে নার্সিং ছাত্র সমাজের ব্যানারে নিহতের সহপাঠীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো সহপাঠীরা ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় একই দাবিতে সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন চ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুতুলের হারানো পদে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে ঢাবির আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9