বিএসএমএমইউ’র সাবেক উপ-উপাচার্যসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট

২০ নভেম্বর ২০১৮, ১১:২৮ AM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. এমএ মান্নানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়েছিল।

সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতের দুদকের সাধারণ নিবন্ধন শাখায় এ চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান।

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- সাবেক উপ রেজিস্ট্রার ডা. কাজী এবাদুল্লাহ, সিমেন্স বাংলাদেশ লিমিটেডের মেডিকেল সল্যুশন বিভাগের সাবেক জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন ও একই প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫-২০০৬ অর্থবছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে ২য় ক্যাথ ল্যাব মেশিন স্থাপনে টেন্ডারের মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে আসামিরা পরস্পর যোগসাজসে টেন্ডারের শর্ত লঙ্ঘন ও পিপিআরের ধারাসমূহ অমান্য করে বেশি মূল্যে ক্রয় দেখিয়ে মেশিন স্থাপন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের এক কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা ক্ষতি করে আসামিরা লাভবান হন।

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী মামলাটি করেন।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬