ভাইভা চলাকালীন সময়ে স্ট্রোকে মেডিকেল ছাত্রীর মৃত্যু

২৫ জুন ২০২৪, ১১:০০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
রাজশাহী মেডিকেল কলেজ

রাজশাহী মেডিকেল কলেজ © ফাইল ফটো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ডেন্টাল ইউনিটের ৫ম বর্ষের ছাত্রী কানিজ সাবরিন রোজা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুর পৌনে দুইটার দিকে মাথায় রক্তক্ষরণজনিত কারণে রামেক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগামীকাল বুধবার (২৬ জুন) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সাবরিন রোজা রামেক ডেন্টাল ইউনিটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৩০তম বিডিএস) ছাত্রী ছিলেন। গতকাল সোমবার (২৪ জুন) ফাইনাল প্রফের মৌখিক পরীক্ষার সময় হেমোরেজিক স্ট্রোক করেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

কানিজ সাবরিন রোজার অকাল মৃত্যুতে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা গভীর শোক প্রকাশ করেছেন। 

এদিকে কানিজ সাবরিন রোজার মৃত্যুতে মেডিসিন ক্লাব রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

১৩ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট পেল রাবি…
  • ১৫ জুন ২০২৬
হিজাব নিয়ে কটাক্ষ ও ‘অব্যাহত ধর্ষণের’ প্রতিবাদে রাজধানীতে শ…
  • ১৫ জুন ২০২৬
কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ১৫ জুন ২০২৬
টেকনাফে গভীর রাতে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক
  • ১৪ জুন ২০২৬
জার্মানির জালে কুরাসাওয়ের গোল, ১-১ সমতা
  • ১৪ জুন ২০২৬
জার্মানির জালে কুরাসাওয়ের গোল, সমতা
  • ১৪ জুন ২০২৬
×