বেসরকারি ডেন্টালে ফাঁকা আসনের তালিকা প্রকাশ, ভর্তির আবেদন ১ জুলাই পর্যন্ত

১২ জুন ২০২৪, ০৫:৪০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
এমবিবিএস এবং বিডিএস

এমবিবিএস এবং বিডিএস © সংগৃহীত

বেসরকারি ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শূন্য আসনে দেশি শিক্ষার্থী ভর্তির তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম চলবে।আবেদন ফি জমার শেষ দিন ২ জুলাই। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৭ থেকে ২৫ জুলাই পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের শূন্য আসনে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে । ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ১১ জুন শুরু হওয়া অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে ১ জুলাই। পরদিন ২ জুলাই পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই। এরপর ১৭ জুলাই ভর্তি শুরু হয়ে শেষ হবে ২৫ জুলাই।’

ভর্তিতে কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত নীতিমালা এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ফাঁকা আছে ৪৮০টি।

 
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই হলের জায়গা দখল করে ছাত্রদলের বিতর্ক সম্পাদকের…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950