অবৈধভাবে ৩ শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, ১০ লাখ টাকা জরিমানা

১০ জুন ২০২৪, ০৬:০৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ © সংগৃহীত

অবৈধভাবে ৩ শিক্ষার্থীকে ভর্তি করায় মেডিকেল কলেজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, মগবাজার, ঢাকা সরকারের অনুমতি ব্যতীত তিনজন শিক্ষার্থী ভর্তি করেছে মর্মে তদন্তে প্রমাণিত হয়; যা ‘বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও বলা হয়, উক্ত অনিয়ম প্রমাণিত হওয়ায় বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, আইন, ২০২২ এর ১০ ধারা অনুযায়ী ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, মগবাজার, ঢাকা-কে দশ লক্ষ টাকা জরিমানা করা হলো। কলেজ কর্তৃপক্ষকে জরিমানার টাকা নন-ট্যাক্স রেভিনিউ হিসেবে ট্রেজারি চালানোর মাধ্যমে আগামী এক মাসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9