সাত দফা দাবিতে শেবাচিম ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৩০ মে ২০২৪, ০৯:৫৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ © সংগৃহীত

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ডেন্টাল ইউনিটে ইন্টার্ন চিকিৎসকদের সাত দফা দাবিতে ডাকা কর্মবিরতিতে ছয় ঘণ্টা বন্ধ ছিল সেবা কার্যক্রম। বৃহস্পতিবার (৩০ মে) ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।

কর্মবিরতি প্রভাবে দুর্ভোগে পড়েন ওই ইউনিটের চিকিৎসাধীন রোগীরা। এ সময় প্রয়োজনীয় যন্ত্রাংশের পর্যাপ্ত সরবরাহ, ইউনিটে ফ্যান ও বেসিন স্থাপন এবং নারী চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানসহ ৭ দফা দাবি জানান ইন্টার্নরা।

বিকেলে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এ আশ্বাসে তারা ২৪ ঘণ্টার জন্য কর্মবিরতি স্থগিত করেন। তবে শনিবারের মধ্যে সব দাবি আদায় না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা।

শেবাচিম পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, তাদের দাবি শুনেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত দক্ষিণাঞ্চলের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র হিসেবে শেবাচিম হাসপাতালেই পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট রয়েছে। এখানে ইন্টার্ন চিকিৎসক সংখ্যা ৩৪ জন। 

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9