বেসরকারি মেডিকেলে নতুন করে ভর্তিতে যত আবেদন পড়ল

২৯ মে ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের বেসরকারি মেডিকেল কলেজে নতুন করে শিক্ষার্থী ভর্তি আবেদন শুরু হয়েছে। নতুন করে ভর্তির জন্য ৪৫০ জনের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ৮ জুন পর্যন্ত আবেদনগ্রহণ চলবে।

বুধবার (২৯ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য ৪৭৭ জন আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরও বাড়বে বলেও জানান তিনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ জুন পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। প্রাথমিভাবে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএস পাঠানো শুরু হবে আগামী ১৩ জুন। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে ২৬ জুন। এর আগে ১৪ জুন থেকে ভর্তি নিশ্চয়ন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৪ জুন পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিতদের ভর্তি শুরু হবে ২৭ জুন থেকে। যা চলবে ৮ জুলাই পর্যন্ত।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারনে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত 'মেডিকেল/ডেন্টাল ক এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2024' প্রযোজ্য হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় নির্দেশনাবলী (www.dgme.portal.gov.bd). (www.dgme.gov.bd) 3 (www.dghs.gov ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে।

আবেদন ফি ১০০০/- ( অনলাইন আবেদন ফি ১০০/- এবং নিশ্চায়ন ফি ১০০/-) যা প্রি-পেইড মোবাইল নম্বর থেকে প্রদান করতে হবে। আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।

বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ি অতিরিক্ত আদায় করা যাবে না। নির্বাচিত কোন প্রার্থীর দেয়া তথ্য (যা কলেজ নির্ধারনে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার আবেদন /কলেজ নির্ধারন/ভর্তি বাতিল গণ্য হবে।

 
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই হলের জায়গা দখল করে ছাত্রদলের বিতর্ক সম্পাদকের…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950