মেডিকেল ছাত্রকে গুলি: শিক্ষক রায়হানকে জামিন দেননি আদালত

১৯ মে ২০২৪, ১১:০৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
ছাত্র আরাফাত আমিন তমাল ও শিক্ষক রায়হান শরীফ

ছাত্র আরাফাত আমিন তমাল ও শিক্ষক রায়হান শরীফ © সংগৃহীত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় দায়ের করা দুটি মামলায় শিক্ষক রায়হান শরীফকে জামিন দেননি আদালত। রবিবার (১৯ মে) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষক রায়হান শরীফের নামে দায়ের করা অস্ত্র ও হত্যা চেষ্টা মামলার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী।

শুনানি শেষে বিচারক এম আলী আহমেদ জামিনের আবেদন নামঞ্জুর করেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম ও আসামি পক্ষের আইনজীবী মু. শওকত আলী সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, গত ৪ মার্চ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে শ্রেণিকক্ষে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। 
 
ওই সময় পড়ে থাকা পিস্তল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ব্যাগটির ভেতর থেকে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বর্মিজ চাকু জব্দ করা হয়। 

এসব অবৈধ অস্ত্র রাখার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া গুলিতে আহত শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন। এই দুটি মামলায় আজ জামিনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন। শিক্ষক রায়হান শরীফ সিরাজগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের কোন ক্লাসরুমে শিক্ষকরা কীভাবে নিচ্ছেন, সেটাও ‘রিয়েল ট…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9