বিএসএমএমইউতে নার্সিংয়ে ভর্তির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭৪

১৯ মে ২০২৪, ০৮:৪১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নার্সিং অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন নার্সিংয়ে ভর্তির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে সাধারণ ১৫৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৯ জন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটায় ৭ জন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, এনআইডি কার্ড এবং প্রযোজ্যদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার সার্টিফিকেট নিয়ে আসতে হবে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ মে। প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা ৩০ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.ac.bd) প্রকাশ করা হবে। 

 
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬