বিএসএমএমইউতে নার্সিংয়ে ভর্তি আবেদনের সময় বাড়ল

১২ মে ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন নার্সিং কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বেড়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ১৪ মের মধ্যে ব্যাংকে টাকা জমা দিতে হবে। এ ছাড়া আগামী ১৬ মে সকাল ৯টা থেকে ১৮ মে সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট করা যাবে।

আবেদনের যোগ্যতা
এর আগে গত ৪ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসএমএমইউ। ওই বিজ্ঞপ্তিতে ১১ মে পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিল।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি/সমমান (বিজ্ঞান) ২০২০ ও ২০২১ এবং এইচএসসি/সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল আবেদন করতে পারবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৭ হতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩ এর কম হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩ থাকতে হবে। ভর্তিচ্ছু প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোর্স চলাকালীন বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাছাড়া ১১ মে পর্যন্ত আবেদনকারীকে অনূর্ধ্ব ২২ বছর হতে হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগামী ১৮ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ মে। প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা ৩০ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.ac.bd) প্রকাশ করা হবে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬