খুবির প্রেমিককে লাইভে রেখে মেডিকেল ছাত্রীর আত্মহত্যা

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
খুলনা সিটি মেডিকেল কলেজ

খুলনা সিটি মেডিকেল কলেজ © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের এক ছাত্রের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল খুলনা সিটি মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল প্রফের ছাত্রী মোসা. ফাতেমা খাতুনের। এ সম্পর্কের টানাপোড়েনে প্রেমিককে লাইভে রেখে সোমবার (২৫ সেপ্টেম্বর) ফাতেমা আত্মহত্যা করেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সিটি মেডিকেল কলেজের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে ফাতেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা সিটি মেডিকেল কলেজ ছাত্রী ফাতেমা খাতুনের গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে। তিনি কলেজে ভর্তি হওয়ার পর কলেজ হোস্টেলে ছিলেন। পরে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে কলেজ হোস্টেল ছেড়ে কলেজের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানেই তিনি আত্মহত্যা করেন।

তবে তার প্রেমিক খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ওই ছাত্রের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি দ্যা ডেইলি ক্যাম্পাস। ফাতেমা খাতুনের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার বাবা ফরিদ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তিনিও ফাতেমার বিষয়ে কথা বলতে অনাগ্রহ দেখিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা সিটি মেডিকেল কলেজে দায়িত্বশীল এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফাতেমাকে খুন করা হয়েছে। তিনি এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা দিচ্ছিলেন। আর কয়দিন পরেই যিনি স্বীকৃত একজন ডাক্তার হয়ে যেতেন তাকে মেরে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘটনার বিচার দাবি করা হয়েছে।

ফাতেমা খাতুনের অকাল মৃত্যুতে তার শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছাড়া নেমে এসেছে। ইশরাত নিশি নামে তার এক সহপাঠী ফাতেমার আত্মার শান্তি কামনা করে বলেছেন, সাপ্লিমেন্টারী/এক্সামের জন্য কেউ মরে না। মানুষ মরে যায় তার আশেপাশের পরিবেশের চাপে।

ইশরাত নিশি বলেছেন, আমার ইন্টারমিডিয়েটের ব্যাচমেট ছিল ফাতেমা। অনেক হার্ডটাইম পার করতেছিল মেয়েটা। খুবই শান্ত স্বভাবের ছিল। বেঁচে থাকার জন্য অনেক বছর ধরে লড়ায় করেছে। অনেক কিছু শেয়ার করত। গতকাল আমাকে কিছু না বলে একেবারে চলে গেল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক ফাতেমার ‍মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা তার বাসায় ছুটে যাই। সেখানে তাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পেয়েছি। তার পরিবার পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের দাবি করেছিলেন। তবে নিয়ম অনুযায়ী তার পোস্টমর্টেম হয়েছে। তারপর তার লাশ দাফন করা হয়।

১২ সদস্য নিয়ে হবে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি: স্থান পেলেন এম…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ সীমান্তের বাইরে গিয়েও আমাদের এক করে দেয়
  • ১৮ মার্চ ২০২৬
`লন্ডন চলে গেলে তুমি তো উন্নত জীবন পেতে কিন্তু যাওনি'— সুমন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে জাবিতে কঠোর নিরাপত্তা, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
  • ১৮ মার্চ ২০২৬
আইজিপির বাসায় চুরির খবর সত্য নয় জানিয়ে ব্যাখ্যা দিল পুলিশ
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence