বিসিপিএসের নতুন সভাপতি অধ্যাপক ডা. সহিদুল্লা

০৫ মার্চ ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ © ফাইল ফটো

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি নির্বাচিত হয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।

শনিবার (৪ মার্চ) বিসিপিএসের নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মো. আফজাল হোসেন ও সদস্য অধ্যাপক নূরুদ্দীন আহমেদ এবং অধ্যাপক এইচএএম নাজমুল আহসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। 

এ কমিটি মার্চ ২০২৩ থেকে আগামী দুই বছর দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়েছে নোটিশে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও সহ-সভাপতি অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ। এ ছাড়া সেক্রেটারি পদে অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. রওশন আরা বেগম এবং সদস্য পদে অধ্যাপক ডা. মো. আবুল আলি মিয়া ও অধ্যাপক ডা. রওশন আরা বেগম নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮টা থেকে বিসিপিএসের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। নির্বাচনে প্রায় ৮ হাজারেরও বেশি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারা বাংলাদেশ থেকে বিসিপিএস’র ফেলো সদস্যরাই ছিলেন এই নির্বাচনের ভোটার।

অস্ত্র রাখার অভিযোগ দিয়ে মারধর করেছিল সহপাঠীরা, সিজিপিএ-৪ ন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কলেজে ভর্তির মাইগ্রেশনের ফল দেখুন এখানে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কুড়িল থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে বসলেন ঢাকা দক্ষিণের দুই মেয়র প্রার্থী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬