গাড়ি চাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

০৮ জানুয়ারি ২০২২, ০৩:২২ PM
সড়ক দুঘর্টনা

সড়ক দুঘর্টনা © প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গাড়ি চাপায় আবু বক্কর (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত আবু বক্কর আনোয়ারা উপজেলার মো. ছবুরের ছেলে।

আজ শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতপুরের আশরাফ উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।  

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডাম্পার গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬
প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬