অধ্যক্ষ মুফতি যুবায়েরের সন্ধান চায় তার পরিবার

২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০ AM
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন © সংগৃহীত

‘নিখোঁজ’ মুফতি যুবায়ের আহমাদের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। সোমবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে মুফতি যুবায়েরের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনাজপুরের বাসিন্দা মুফতি যুবায়ের আহমাদ ঢাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ। তিনি নিজে উত্তরবঙ্গে বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। করোনাকালে এসব মাদ্রাসা বন্ধ হওয়ার পর নতুন করে সেগুলো কীভাবে চালু করা যায় সে বিষয়ে আলোচনার জন্য এলাকায় গিয়েছিলেন তিনি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, সেসব মাদ্রাসা পরিদর্শন শেষে গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি তার স্ত্রীকে কল করে জানান যে, তার আসতে কিছুটা দেরি হতে পারে। এরপর থেকেই তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ পরিবারের।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা ইতিমধ্যে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন। তারা প্রথমে তুরাগ থানায় অভিযোগ করতে গেলে সেখান থেকে বিমানবন্দর থানায় পাঠানো হয়। বিমানবন্দর থানা থেকে বলা হয়, ২৪ ঘণ্টার আগে কোনও রিপোর্ট হবে না। ২৪ ঘণ্টা পর গেলে থানা থেকে জানানো হয়, ভালো করে খোঁজ করতে থাকেন।

পরিবারের দাবি, মুফতি যুবায়ের আহমাদ কোনও রাজনৈতিক দল, মত, বিশৃঙ্খলা বা রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত নন। তার কোনও বক্তব্যে কিংবা লেখায় কোনও প্রকার উস্কানিমূলক, দেশ বা সরকার বিরোধী কোনও কিছু খুঁজে পাওয়া যাবে না।

এসব বিষয় উল্লেখ করে মুফতি যুবায়েরের স্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে, তিনি যেন আমার নিরপরাধ স্বামীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ দেন। আমরা পারিবারিকভাবে অনেক দুশ্চিন্তার মধ্যে আছি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬