বরিশালে দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

১৩ জুন ২০২১, ০৬:১৪ PM
ইশাতুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

ইশাতুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী © সংগৃহীত

বরিশাল সদর উপজেলার ইশাতুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি।

আজ রবিবার (১৩ জুন) ভার্চ্যুয়ালি প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। শারিরীকভাবে অসুস্থ থাকায় স্ব-শরীরে আসতে পারিনি বলে জানান তিনি।

জানানো হয়, ২ কোটি ৯৩ লাখ, ৪৪ হাজার ৯৬১.৮৭ টাকা ব্যয়ে ১৮ মাস সময়সীমার মধ্যে পানি সরবরাহ, পয়ঃনিস্কাশন ও বৈদ্যুতিক কাজসহ এ ভবনটি নির্মাণ করা হবে। যার প্রকল্প বাস্তবায়ন সহযোগী হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দেখভাল করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাদ্রাসা, সাধারণ শিক্ষা ব্যবস্থাসহ সকল শিক্ষাব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর একই ধরনের নজর রয়েছে। প্রধানমন্ত্রী চান বাংলাদেশে শিক্ষাটা সবদিক থেকেই প্রসারিত লাভ করুক। আমাদের দেশের ছেলে-মেয়েরা শিক্ষিত হোক এবং দেশে বিদেশে সুনাম অর্জন করুক।'

ভার্চ্যুয়াল বক্তব্যকালে তিনি আরো বলেন, বিগত ১০ বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পন করেছে এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের পথে আমরা এগিয়ে যাচ্ছি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনীবুর রহমানসহ মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬