আবারো মাদ্রাসাছাত্রকে মারধর, গ্রেফতার শিক্ষক

১৭ মার্চ ২০২১, ০৮:৫১ AM
অভিযুক্ত শিক্ষক মো. জাহাঙ্গীর

অভিযুক্ত শিক্ষক মো. জাহাঙ্গীর © ফাইল ফটো

ফটিকছড়িতে ‘হযরত ইমাম এ- আজম আবু হানিফা (রা:) গাউসিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানা’ মাদ্রাসায় এক শিক্ষকের বিরুদ্ধে মোহাম্মদ রবিউল আলম নামে ৮ বছরের এ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক মো. জাহাঙ্গীরকে (৩০) আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ মার্চ) ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী মারধরের ঘটনাটি ঘটে গতকাল সোমবার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হযরত ইমাম এ- আজম আবু হানিফা (রা:) গাউসিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানায়।

ওসি রবিউল আলম বলেন, কয়েকদিন আগে মোহাম্মদ রবিউল আলম নামের শিশুকে মারধর করে মাদ্রাসার একজন শিক্ষক। সোমবার শিশুটি অসুস্থ শুনে বাবা আব্দুল হাকিম মাদ্রাসায় গিয়ে শিশুটির শরীরে মারধরের চিহ্ন দেখতে পান। পরে বিষয়টি নিয়ে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমকে মাদ্রাসা থেকে আটক করা হয়েছে।

এর আগে হাটহাজারী পৌর এলাকায় ‘মারকাযুল ইসলামিক অ্যাকাডেমি’ নামের হাফেজি মাদ্রাসায় আট বছর বয়সী এক ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল হয়। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ।  

মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬