দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ PM
মাদরাসা শিক্ষা অধিদপ্তর

মাদরাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় পর্যায়ে নজরুল চর্চা বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে দেশের সব মাদরাসাপ্রধানদের এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন মাদরাসাগুলোতে বিষয়টির তদারকি ও অনুসরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের স্মারক ও নির্দেশনা অনুযায়ী, জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্তরভিত্তিক বিষয় ও বিভাগ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি দেখতে ‍ক্লিক করুন এখানে নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা.pdf

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হাসানের
  • ১৪ অক্টোবর ২০২৬
শুধু মহিলারা না, অনেক ছেলেও নিজেদের খুব অনিরাপদ মনে করছে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতিটি বাড়িতে যাওয়ার নির্দেশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
কাল সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা
  • ১৪ অক্টোবর ২০২৬
গেম খেলতে গিয়ে মোবাইল বিস্ফোরণ, একসঙ্গে আহত ২, চিরতরে চোখ হ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী 
  • ১৪ অক্টোবর ২০২৬