আলিম পরীক্ষায় নীতিমালা লঙ্ঘন, শাস্তি পাচ্ছেন দুই কেন্দ্রসচিব

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি ছবি

২০২৬ সালের দাখিল পরীক্ষায় নির্ধারিত প্রশ্ন সেটের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা নেওয়ায় দুই কেন্দ্রসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের ২০২৭ সাল পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটির ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শাস্তি পাওয়া দুই কেন্দ্রসচিব হলেন- মুন্সীগঞ্জের শ্রীনগর কেন্দ্রের কেন্দ্রসচিব মোহাম্মদ সোহরাব হোসেন ও কিশোরগঞ্জের ভৈরব-১ কেন্দ্রের কেন্দ্রসচিব মো. তাওহীদুল ইসলাম। 

বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের ১২ মে  মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর কেন্দ্রে (কেন্দ্র কোড-১৪৬) মানতিক (বিষয় কোড-১১২) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় বোর্ড থেকে পাঠানো প্রশ্ন সেট কোড ‘মেঘনা’র পরিবর্তে ‘যমুনা’ সেটে পরীক্ষা নেওয়া হয়। নির্ধারিত প্রশ্ন সেটের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা নেওয়া পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী। এ ঘটনাকে কেন্দ্রসচিবের চরম দায়িত্ব অবহেলা। শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রসচিব মো. সোহরাব হোসেনকে ২০২৭ সাল পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, ১৭ মে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব-১ কেন্দ্রে (কেন্দ্র কোড-২১১) রসায়ন (বিষয় কোড-১৩১) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় বোর্ড থেকে পাঠানো ‘যমুনা’ সেটের পরিবর্তে ‘মেঘনা’ সেটে পরীক্ষা নেওয়া হয়।

বোর্ডের নথিতে বলা হয়েছে, এ ঘটনাও পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী এবং কেন্দ্রসচিবের চরম দায়িত্ব অবহেলা। শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ভৈরব-১ কেন্দ্রের কেন্দ্রসচিব মো. তাওহীদুল ইসলামকেও ২০২৭ সাল পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬