শিক্ষার মান যাচাইয়ে তিন মাদ্রাসায় বিশেষ পরিদর্শন করবে মাদ্রাসা অধিদপ্তর

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ PM
 মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সাতক্ষীরার তিনটি মাদ্রাসার শিক্ষার মান, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর এসব মাদ্রাসা পরিদর্শন করা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের পরিদর্শক মো. মুহাম্মদ সাজিদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশটি ২৪ সেপ্টেম্বর জারি করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার রইছপুর আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা, খলিল নগর আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসা এবং বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করা হবে। এর মধ্যে প্রথম দুটি মাদ্রাসা ২৭ সেপ্টেম্বর এবং তৃতীয় মাদ্রাসাটি ২৮ সেপ্টেম্বর পরিদর্শন করা হবে।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ সামগ্রিক বিষয় সরেজমিনে পরিদর্শন করা হবে।

এ ছাড়া পরিদর্শনকালে সংশ্লিষ্ট মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারী, সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন পরিদর্শক।

অফিস আদেশে আরও বলা হয়েছে, পরিদর্শক এ দায়িত্ব পালনের জন্য কোনো ধরনের টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) প্রাপ্য হবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬