দুই মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল মাদ্রাসা অধিদপ্তর

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি ফটো

খুলনা বিভাগের দুটি মাদ্রাসার গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নড়াইলের লোহাগড়া উপজেলার আল জামেয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া এ ডব্লিউ ফাজিল মাদ্রাসায় একজন করে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শন (খুলনা বিভাগ) শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল জামেয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আলহাজ্ব মো. শাহাদাৎ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার বাবার নাম মো. আব্দুল হামিদ মোল্যা। তার ঠিকানা লোহাগড়া, নড়াইল।

অন্যদিকে, বড়রিয়া এ ডব্লিউ ফাজিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মুহাম্মাদ এনায়েতুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার বাবার নাম মুহাম্মাদ আবুল বাশার। তার ঠিকানা বড়রিয়া, ডাকঘর খোয়াইল, মহম্মদপুর, মাগুরা।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষের মাধ্যমে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের জন্য প্রস্তাবসহ আবেদন অধিদপ্তরে দাখিল করা হয়। ওই আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনার পর নির্ধারিত বিধান অনুযায়ী তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় নিয়ম-শৃঙ্খলা, অধিদপ্তর ও মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যেকোনো সময় মনোনীত সদস্যের পদ বাতিল করতে পারবে।

গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসেও অগ্রগতি নেই ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলার  
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিইও পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আগামী ২০-৩০ বছর ভাঙন থেকে সুরক্ষা পাবেন লক্ষ্মীপুরের মানুষ:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬