শিক্ষাপ্রতিষ্ঠানে জরিপ শুরু ১ অক্টোবর

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ PM
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) © সংগৃহীত

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) পরিচালিত বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৬ আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। দেশের প্রাথমিকোত্তর স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণ করে ব্যানবেইস প্রতিবছর ‘Bangladesh Education Statistics’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে শিক্ষাখাতের মানোন্নয়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় পরিকল্পনা, নীতি-কৌশল প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, EIIN-ভুক্ত প্রাথমিকোত্তর স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ জরিপে Online Software ব্যবহারের মাধ্যমে তথ্য প্রদানের ক্ষেত্রে ব্যানবেইস এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ প্রবেশ করে শিক্ষা জরিপ ২০২৬ মেনুতে ক্লিক করে User ID হিসেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এবং প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে প্রেরিত পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবে। 

এতে বলা হয়, জরিপ চলাকালীন পরবর্তী সকল লগইন-এর ক্ষেত্রে একই পাসওয়ার্ড প্রযোজ্য হবে। পাসওয়ার্ড সংক্রান্ত যেকোন সমস্যায় প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলায় দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার, ইউআইটিআরসিই, ব্যানবেইস এর সাথে যোগাযোগ করবেন। ০৩। বর্ণিতাবস্থায়, ব্যানবেইস কর্তৃক পরিচালিত বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৬ এ অংশগ্রহণ করে নির্ধারিত তারিখের মধ্যে তথ্য প্রদানের নিমিত্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান-কে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬