মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত
চলতি বছরের ৫ম শ্রেণির ইবতেদায়ি ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। এদিন সকাল ১০টা থেকে উভয় পরীক্ষা শুরু হবে। ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার সময় আড়াই ঘণ্টা ও দাখিলের সময় তিন ঘণ্টা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পৃথক দুই বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ৯টি করে নির্দেশনা দিয়েছে বোর্ড।
ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিন কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরবি (১ম ও ২য় পত্র) পরীক্ষা ১০ ডিসেম্বর, বাংলা ও ইংরেজি পরীক্ষা ১৩ ডিসেম্বর, গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ১৫ ডিসেম্বর।
জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর হবে কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর আরবি ১ম পত্র ও আরবি ২য় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ:
১. কুরআন মাজিদ ও তাজভিদ এবং আরবি ১ম ও ২য় পত্র বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় ২.৩০ ঘণ্টা। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
২. বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে (৫০+৫০)=১০০, পরীক্ষার সময় হবে (১ ঘন্টা ১৫ মিনিট + ১ ঘন্টা ১৫ মিনিট)=২ ঘন্টা ৩০ মিনিট। বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।
৩. গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে (৬০+৪০)=১০০, পরীক্ষার সময় হবে (১ ঘন্টা ৩০ মিনিট+১ ঘন্টা)= ২ ঘন্টা ৩০ মিনিট। গণিত ও বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।
৪. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত মাদ্রাসার পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
৬. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের (সীলসহ স্বাক্ষরিত) নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।
৭. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্তভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৮. পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৯. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্ট ঘড়ি,হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।
দাখিল বৃত্তি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ:
১.কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ, আরবি ১ম পত্র ও আরবি ২য় পত্র বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় ৩.০০ ঘণ্টা। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
২. বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে (৫০+৫০)=১০০, পরীক্ষার সময় হবে (১ ঘন্টা ৩০ মিনিট + ১ ঘন্টা ৩০ মিনিট)=৩ ঘন্টা। বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।
৩. গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে (৭০+৩০)=১০০, পরীক্ষার সময় হবে (২ ঘন্টা ১০ মিনিট+৫০ মিনিট)= ৩ ঘন্টা। গণিত ও বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।
৪. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত মাদ্রাসার ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
৬. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের (সীলসহ স্বাক্ষরিত) নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।
৭. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৮. পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৯. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।