সহকারী মৌলভী পদে বিষয় নিয়ে বিভ্রান্তি, বদলি আবেদনে যা করতে হবে

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

২০২৬ সালের নতুন বদলি নীতিমালায় সহকারী মৌলভী পদ বিষয়ভিত্তিক করা হলেও অনলাইনে তথ্য দিতে গিয়ে সমস্যায় পড়েছেন শিক্ষকরা। প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া শূন্য পদের চাহিদায় আল-কোরআন, আল-হাদিস ও ফিকহ/আকিদাহ/দাওয়াহ বিষয় উল্লেখ থাকলেও গুগল ডকসে এসব বিষয়ের অপশন নেই। এক্ষেত্রে সহকারী মৌলভী পদের ক্ষেত্রে গুগল ডকসে কোনো বিষয় উল্লেখ না করেই আবেদন করা যাবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, আগের নীতিমালা অনুযায়ী একটি মাদ্রাসায় চারজন সহকারী মৌলভী থাকলেও তাদের জন্য নির্দিষ্ট কোনো বিষয় নির্ধারিত ছিল না। ২০২৬ সালের নতুন নীতিমালায় চারটি সহকারী মৌলভী পদের বিপরীতে চারটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো, সহকারী মৌলভী (আল-কোরআন), সহকারী মৌলভী (আল-হাদিস), সহকারী মৌলভী (ফিকহ/আকিদাহ/দাওয়াহ) ও সহকারী মৌলভী (আরবি)।

নতুন নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধানরা শূন্য পদের চাহিদা দেওয়ার সময়ও বিষয় উল্লেখ করেছেন। কিন্তু অনলাইন ফরমে এসব বিষয়ের অপশন না থাকায় আবেদনকারীদের মধ্যে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

শিক্ষকদের অভিযোগ, প্রতিষ্ঠানপ্রধানরা শূন্য পদের চাহিদা দেওয়ার সময় নতুন নীতিমালা অনুযায়ী সহকারী মৌলভী পদের সঙ্গে বিষয় উল্লেখ করেছেন। কিন্তু আমরা অনলাইনে তথ্য দিতে গিয়ে ওই বিষয়গুলোর অপশন না পাওয়ায় বিভ্রান্তিতে পড়েছি। বিশেষ করে আল-কোরআন, আল-হাদিস ও ফিকহ/আকিদাহ/দাওয়াহ বিষয় না থাকায় প্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য পূরণ করা যাচ্ছে না।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী মৌলভী, প্রভাষক (আরবি) ও সহকারী অধ্যাপক (আরবি) পদে নিয়োগ হয়েছে পূর্ববর্তী নীতিমালা অনুযায়ী। ফলে সর্বশেষ নীতিমালায় বিষয় নির্ধারণ করা হলেও পূর্বে নিয়োগ পাওয়া এসব পদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।

অধিদপ্তর সূত্র আরও জানায়, সহকারী মৌলভী পদের ক্ষেত্রে বিষয় উল্লেখের প্রয়োজন নেই। আবেদনকারীরা শুধু সহকারী মৌলভী পদ নির্বাচন করে বিষয় ছাড়াই গুগল ডকসে তথ্য পূরণ করতে পারবেন। তবে প্রভাষক (আরবি) ও সহকারী অধ্যাপক (আরবি) পদের ক্ষেত্রে বিষয় উল্লেখ করতে হবে। এসব পদে আবেদনকারীদের গুগল ডকসে আরবি বিষয় নির্বাচন করে ফরম পূরণ করতে হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো.শামিউল ইসলাম প্রামানিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সহকারী মৌলভী পদের ক্ষেত্রে আল-কোরআন, আল-হাদিস বা ফিকহ/আকিদাহ/দাওয়াহ বিষয়ের অপশন না থাকলেও আবেদন বন্ধ হয়ে যাবে না। বিষয় না দিয়েই সংশ্লিষ্ট পদে আবেদন করা যাবে।  

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬