মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ PM
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক © সংগৃহীত

বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ম্যানুয়াল আবেদন জমা পড়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো.শামিউল ইসলাম প্রামানিক দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ অনেক ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন জমা দিয়েছেন শিক্ষকরা। এখন পর্যন্ত প্রায় ১ হাজার  ম্যানুয়াল আবেদন জমা পড়েছে।  এ আবেদনের সংখ্যা আরো বাড়বে।

এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে প্রায় ৪২ হাজার শূন্য পদের তালিকা প্রকাশ করা  হয়েছে। আগামী ৩০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। এটি চলবে ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। 

 মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬’ এর বিধি ৩.১৯ মোতাবেক জনস্বার্থে বদলির লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের কাছ থেকে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন গ্রহণের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন: কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে সরকার

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া শূন্যপদের তালিকা থেকে পছন্দনীয় মাদ্রাসা নির্বাচন করে উল্লিখিত ছক অনুযায়ী নিজের ও স্পাউসের জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর বর্তমান পদের প্রথম ও শেষ এমপিওকপি, বর্তমান যোগদানপত্র এবং স্পাউসের কর্মস্থলের প্রত্যয়ন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) যুক্ত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

বদলি আবেদনে যেসব তথ্য দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: আবেদনকারীর নাম ও ইনডেক্স নাম্বার, আবেদনকারীর স্থায়ী ঠিকানা, বিষয় ও পদের নাম (যোগদানের তারিখসহ), বর্তমান কর্মস্থল জেলা ও উপজেলা (মাদ্রাসার নাম ও প্রতিষ্ঠানের এমপিও নাম্বারসহ), শূন্যপদের বিপরীতে যে প্রতিষ্ঠানে বদলি হতে ইচ্ছুক তার পছন্দক্রম (জেলা, উপজেলার নামসহ ৫টি প্রতিষ্ঠানের নাম), স্পাউসের কর্মস্থল, বর্তমান কর্মস্থল হতে স্থায়ী ঠিকানার দূরত্ব, মন্তব্য।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬