২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ PM
 মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল স্তরের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।

এদিকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এছাড়া ১৫ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬