মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন কখন, জানালেন কর্মকর্তা

০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ PM
মাদ্রাসা শিক্ষকদের বেতন

মাদ্রাসা শিক্ষকদের বেতন © টিডিসি এআই সম্পাদিত

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। আজ অথবা কালকের মধ্যেই সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা। 

আজ বুধবার (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা) মোহাম্মদ মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা গত ২৫ আগস্ট অনুমোদনপত্র (স্যানকশন লেটার) জারি করেছি। আজ অথবা আগামীকালের মধ্যে তারা বেতন পেয়ে যাবেন।

এর আগে, সোমবার (৩১ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারী আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বিতরণকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ১২ আগস্ট হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগামী ১ সেপ্টেম্বরের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন। 

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬