৭ শিক্ষক-কর্মচারীর ইনডেক্স কর্তন, বেতন ফেরতের নির্দেশ

১৩ আগস্ট ২০২৬, ০৩:৪২ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৪:০৯ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

এমপিওভুক্ত ৭টি মাদ্রাসার ৭ জন শিক্ষক-কর্মচারীর ইনডেক্স কর্তনের পাশাপাশি বেতন ফেরতের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শাস্তি পাওয়া শিক্ষক কর্মচারীরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইন্দারারপাড় বালিকা দাখিল মাদ্রাসার ল্যাব সহকারী মো. আব্দুর রাজ্জাক, একই জেলার চিলমারী উপজেলার পাঁচগ্রাম এম. হক বালিকা দাখিল মাদ্রাসার ব্যবসায় শিক্ষা বিষয়ের শিক্ষক আব্দুস সালাম, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলাধীন কান্দা পাড়া দাখিল মাদ্রাসার পারভীন আক্তার, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কসবা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মো. কবির হোসাইন, 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ছেলদিয়া আ. মান্নান ভূঁইয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব রুবিয়া বেগম ও একই বেগুনহাটি ফাযিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান হাজেরা খাতুন। 

ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আতিকুর রহমান, কম্পিউটার ল্যাব অপারেটর নিছা বেগম, গবেষণাগার/ল্যাব সহকারী জনাব সায়েমা বেগম। 

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬