এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪টি মাদ্রাসায় শতভাগ ফেল

১১ আগস্ট ২০২৬, ১১:১০ AM
ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা

ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাবনা জেলায় চারটি মাদ্রাসা থেকে একজনও পাস করতে পারেনি। শতভাগ ফেল করেছে। চারটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৬০ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, শতভাগ ফেল করা পাবনার চারটি শিক্ষা প্রতিষ্ঠান হলো ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা, একই উপজেলার সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা), ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা।

এর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন, সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা) থেকে ৭ জন, ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৪ জন এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।

আরও দেখুন: টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে

জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কা…
  • ০৬ নভেম্বর ২০২৬
হাদি হত্যার বিচারের দাবিতে মহাসমাবেশ ১৮ ডিসেম্বর
  • ০৬ নভেম্বর ২০২৬
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
  • ০৬ নভেম্বর ২০২৬
মেডিসিন গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় শাবিপ্…
  • ০৬ নভেম্বর ২০২৬
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে এক টাকা জরিমানাও দিতে হয় ব্যাংকে, ৫১ বছর ধরে চলছে নি…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950