৮ শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী ৫—পাস করেনি একজনও

১০ আগস্ট ২০২৬, ০৫:০৭ PM
জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়

জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

কিশোরগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন আটজন। এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির মানবিক বিভাগ থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, পাঁচ পরীক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। ফলে বিদ্যালয়টির এবারের এসএসসি পরীক্ষার পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

এদিকে বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংখ্যা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। মাত্র পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন আটজন। এত কমসংখ্যক পরীক্ষার্থীর মধ্যে একজনও উত্তীর্ণ না হওয়ায় বিদ্যালয়ের পাঠদানের মান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শ্রেণি কার্যক্রম ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় অভিভাবকেরা বলছেন, একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কিন্তু পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়া উদ্বেগজনক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জাকির বলেন, আমি বাইরে রয়েছি। ফলাফল এখনও জানতে পারিনি। তবে প্রথমবারের মতো পাঠদানের অনুমতি পাওয়ার দাবি করেন। তিনি জানান, বিদ্যালয়ে আটজন শিক্ষক রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া বলেন, ওই প্রতিষ্ঠানটি ভিজিট করা হবে এবং ফলাফল এমন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ করা হবে। 

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬