বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫

১০ আগস্ট ২০২৬, ০৯:৫১ PM
নিহত শিক্ষার্থী শিহাব আহমেদ

নিহত শিক্ষার্থী শিহাব আহমেদ © সংগৃহীত

পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিন আগে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো শিহাব আহমেদ এসএসসিতে ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করেছেন। সোমবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। অভাবনীয় এই সাফল্যের দিনে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও পুরো গ্রামজুড়ে এখন কেবলই শোকের মাতম।

নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের গার্মেন্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, ছোট চাচা তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার গ্রামে আসে শিহাব। শনিবার (৮ আগস্ট) দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিয়ের ডেকোরেশনের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরবর্তীতে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাশের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ছেলের এমন কৃতিত্বে যেখানে খুশির বন্যা বইবার কথা ছিল, সেখানে শিহাবের বাড়িতে এখন শুধুই নীরবতা ও কান্না।

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ এবং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে শিহাবের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬