ঝালকাঠিতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

১০ আগস্ট ২০২৬, ০৮:০৬ PM
ঝালকাঠিতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

ঝালকাঠিতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল © সংগৃহীত

ঝালকাঠিতে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে চারটি দাখিল মাদ্রাসা ও দুটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিষ্ঠান ছয়টিতে মোট ৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। ফলাফলে দেখা গেছে, ঝালকাঠি সদর উপজেলার মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন, সাওরাকাঠি নাভা আদর্শ সেকেন্ডারি গার্লস স্কুল থেকে ৭ জন, কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৫ জন, ঝোড়খালী দারুলহুদা গফুরিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৪ জন এবং দত্তের পশারিবুনিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এছাড়া বানাই রাবেয়া বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেন ৬ জন। এই ছয় প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেননি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এসব প্রতিষ্ঠানের কয়েকটিতে নিয়মিত পাঠদান হয় না। শিক্ষকরা বিদ্যালয়ে এসে কিছুক্ষণ অবস্থান করে আবার চলে যান। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক নয়। তাদের দাবি, এমপিওভুক্তির আশায় কোনো কোনো প্রতিষ্ঠান নামমাত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগের বছরগুলোতেও এসব প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ ছিল না বলে জানান তারা।

এ বিষয়ে ঝালকাঠি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাঈদ বলেন, জেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এসব প্রতিষ্ঠানের কোনো কোনো ভবন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় অভিভাবকেরা সন্তানদের সেখানে পাঠাতে আগ্রহী হন না। ফলে শিক্ষার্থীদের উপস্থিতিও কম থাকে।

তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার মান উন্নয়নে কী কী করা যায়, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুরের পর আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তার সন্তানের শিক্ষাভাতা বাড়ল, স…
  • ২২ নভেম্বর ২০২৬
সবসময় ক্লান্ত লাগে, কমছে শরীরের কর্মক্ষমতাও—কারণ কি, কীভাবে…
  • ২২ নভেম্বর ২০২৬
আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬