মাদ্রাসা ছাত্রীদের জন্য ফুটবল দল গঠন বাধ্যতামূলক নয়

২৩ জুলাই ২০২৬, ১১:৫১ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় ফুটবল দল গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তবে ছাত্রীদের জন্য ফুটবল দল গঠন বাধ্যতামূলক নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। একই দিন ও সময়ে সারা দেশে একযোগে প্রতিযোগিতা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে যোগ্য খেলোয়াড় বাছাই করতে হবে। এরপর দাখিল (৬ষ্ঠ-১০ম) স্তরে একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) স্তরে একটি ছাত্র ও একটি ছাত্রী দল গঠনের অনুরোধ জানানো হয়েছে। তবে ছাত্রীদের দল গঠনের বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গঠিত দলগুলোর জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে ফুটবল দল গঠন করে দলের তথ্য [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড বিষয়টিকে 'অতীব জরুরি' উল্লেখ করে টুর্নামেন্ট সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছে।

এর আগে, মাদ্রাসার দাখিল-আলিম শ্রেণির ছাত্রীদের দিয়ে ফুটবল দল গঠনের নির্দেশনা দিয়ে বিতর্কের মুখে পড়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।শিক্ষাবিদদের সমালোচনা ও নির্দেশনাটি ইসলামী চেতনার বিরুদ্ধে যাওয়ায় বিজ্ঞপ্তিতে সংশোধন আনে বোর্ড।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬