খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশ নিয়ে দেশের সব মাদ্রাসায় কড়া নির্দেশনা অধিদপ্তরের

০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ PM
মাদ্রাসা অধিদপ্তর

মাদ্রাসা অধিদপ্তর © সংগৃহীত

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন বাধ্যতামূলক করতে কড়া নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। রোববার (৬ জুলাই) জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে প্রতিটি মাদ্রাসায় নিয়মিত পিটি ও খেলাধুলার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করবেন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।

এতে আরও বলা হয়, যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক নেই, সেসব প্রতিষ্ঠানের প্রধানরা কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী একজন শিক্ষককে এ দায়িত্ব প্রদান করবেন। পাশাপাশি শূন্য পদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9