নদীতে ডুবে মাদরাসাছাত্র নিখোঁজ

০৭ জুন ২০১৯, ১২:০৯ PM

আড়িয়াল খাঁ নদীর পানিতে ডুবে শাখাওয়াত হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে বরিশালের মুলাদী উপজেলার নন্দিবাজার এলাকা সংলগ্ন নদীতে সে নিখোঁজ হয়।

শাখাওয়াত মুলাদী উপজেলা যুবলীগের আহ্বায়ক মাস্টার জিয়াউদ্দিন মনিরের ছেলে এবং পৌরসভার ৭নং ওয়ার্ডের চর ডিগ্রি এলাকার কদমিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

ঘটনার পর স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান।

তিনি বলেন, মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের জিয়াউদ্দিন মনির বাসা ভাড়া নিয়ে মুলাদী থানার পেছনে পরিবার নিয়ে বসবাস করেন। ঈদ উপলক্ষে তারা বাড়িতে যান। বৃহস্পতিবার বিকেলে জিয়াউদ্দিন ও তার ছেলে বাড়ির পার্শ্ববর্তী আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যান। তারা দু’জন একইসঙ্গে নদীতে ডুব দেন। কিন্তু জিয়াউদ্দিন উঠে আসলেও তার ছেলে আর উঠে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬