টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসা বন্ধের দাবি অসত্য: অধ্যক্ষ

২০ নভেম্বর ২০২৫, ০২:৪০ AM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০২:৪০ AM
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা © সংগৃহীত

টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা বন্ধের দাবি অসত্য বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. হিফজুর রহমান। তিনি বলেছেন, ১৮ নভেম্বর ২০২৫ তারিখে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিছু দৈনিক ও অনলাইন পত্রিকায় তার উদ্ধৃতি বিকৃত করে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, যা মোটেই কাম্য নয়।

অধ্যক্ষ জানান, মাদ্রাসা বন্ধ বা শিক্ষাকার্যক্রম স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে গুজব ছড়ানো হলে তা শিক্ষার্থী এবং পরিবেশ—উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি সাংবাদিকদের দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ‘অযথা কোনো সংবাদ পরিবেশন করে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করা অথবা ছাত্রদের শান্ত পরিবেশ কে অশান্ত করা কোনভাবেই কাম্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

মাদ্রাসা–সংক্রান্ত সাম্প্রতিক ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন। ড. হিফজুর রহমান সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজে ফেক আইডি খুলে একাধিক ছাত্রীর …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9