নৈশপ্রহরী নিয়োগে ক্ষমতার অপব্যবহার, অসদারচরণ—পুরো কমিটিকে ডাকা হলো শুনানিতে

০৬ নভেম্বর ২০২৫, ০৯:০১ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত ছবি

নৈশপ্রহরী নিয়োগে ক্ষমতার অপব্যবহার, অসদারচরণের অভিযোগে চাঁদট এম,বি, মদিনাতুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সকল সদস্যেদের শুনানিতে ডেকেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (অডিট ও আইন শাখা)। মাদ্রাসাটি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় অবস্থিত। মঙ্গলবার (৪ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (অর্থ) ড. কে এম. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তির বলা হয়, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাধীন চাঁদট এম,বি, মদিনাতুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় নৈশ প্রহরী পদের নিয়োগ কার্যক্রমে গভর্নিং বডির সভাপতি কর্তৃক ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতমূলক মূল্যায়ন এবং মহাপরিচালক মহোদেয়র প্রতিনিধি সাথে অসদাচরণের বিষয়ে আগামী ১৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায়  উপ পরিচালক (অর্থ) এর অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হবে। উক্ত শুনানীতে নিয়োগ কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950