মাদ্রাসা পরিচালককে যৌন নিপীড়নের অভিযোগে আটক

০৫ নভেম্বর ২০২৫, ০১:০৮ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৩ PM
 আটক মাদ্রাসা পরিচালক

আটক মাদ্রাসা পরিচালক © টিডিসি ফটো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাকে আটক করেছে। ‎আটক ব্যক্তির নাম হাফেজ ইমরান সরকার (৩০)। তিনি চুনারুঘাট সদর এলাকার ডি.সি হাইস্কুলের পূর্ব পাশে, পশ্চিম পাকুড়িয়ায় অবস্থিত তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ইমরান সরকারের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাকে আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।

আটক ইমরান সরকারের বাড়ি মিরাশি ইউনিয়নের কালেঙ্গা হিমালিয়া গুলামবাড়ী গ্রামে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

‎‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, 'ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কিছু প্রমাণ পাওয়া গেছে। আটক ইমরান সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

ঘটনার পর থেকে মাদ্রাসায় আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকেরা সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬