গণ-অভ্যুত্থানে মাদ্রাসার শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের তথ্য পাঠানোর নির্দেশ

১৮ আগস্ট ২০২৫, ০৯:১০ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৯ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে মাদ্রাসা হতে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের তথ্যাদি পাঠানোর অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে এ তথ্য পাঠাতে বলা হয়েছে। সব সরকারি ও বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের এসব তথ্য পাঠাতে হবে।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাসমূহ হতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ (গেজেট সংযুক্ত) ও আহত জুলাই যোদ্ধাদের তথ্যাদি ইমেইলে প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে জুলাই আহত সেই তন্বীর পদে লড়বেন না বাগছাসের কেউ

আগামী ২০ আগস্টের মধ্যে [email protected] -ইমেইলের মাধ্যমে এ তথ্য পাঠাতে হবে। শহীদ বা আহত শিক্ষার্থীর নাম, মোবাইল ফোন নম্বরসহ বাবার নাম, স্থায়ী ঠিকানা, মাদ্রাসার নাম, মোবাইল ফোন নম্বরসহ মাদ্রাসা প্রধানের নাম ও অন্যান্য তথ্য দিতে হবে।

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬