মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু

১৬ আগস্ট ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মাদ্রাসার দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার বেগপুর গ্রামের সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) ও লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি (১২)। 

স্থানীয় সূত্রে জানা গেছে,  শুক্রবার রাত ১১টার দিকে মাদ্রাসার ১৩ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে জামিলা ও তানিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দুজনই বমি ও পেট ব্যথার কথা জানায়। তাদের দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আলিম বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে দুই ছাত্রীকে মাদ্রাসা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে জামিলা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। তানিয়া হাসপাতালে এসে মারা যায়। তানিয়ার পায়ে ক্ষত ছিল এবং জমিলার গায়ে হলুদভাব দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।

মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী এক সঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, মধ্যরাতের দিকে মাদ্রাসায় থাকা অবস্থায় তাদের বমি হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬