মাদ্রাসায় চালু হলো ব্যবসায় শিক্ষা বিভাগ

১৩ আগস্ট ২০২৫, ০৯:১৫ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৯ AM
ক্লাসে রাজধানীর একটি মাদ্রাসার শিক্ষার্থীরা

ক্লাসে রাজধানীর একটি মাদ্রাসার শিক্ষার্থীরা © সংগৃহীত

এবার আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাসমূহে ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই  ব্যবসায় শিক্ষা চালু করতে হবে।

জানুয়ারি-২০২৬ শিক্ষাবর্ষ থেকেই উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রতিপালন করা আবশ্যক। নির্দেশনাগুলো হলো-দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা চালুকরণের জন্য পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ণ; সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ।

আগামী শিক্ষাবর্ষ হতেই ব্যবসায় শিক্ষা চালুর জন্য প্রাথমিকভাবে মাদ্রাসাসমূহ নির্বাচন; সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান; প্রয়োজনীয়তা বিবেচনায় (এনটিআরসিএ)-এর মাধ্যমে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের কার্যক্রম গ্রহণ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করা।

এমতাবস্থায়, বর্ণিত নির্দেশাবলী বাস্তবায়নপূর্বক দাখিল ও আলিম স্তরের মাদ্রাসাসমূহে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

৬ শতাধিক শিক্ষার্থী নিয়ে আগামীকাল বিএমটিসির জাতীয় পর্ব
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং: সব অধ্যক্ষকে ৮ দিনের মধ্যে ত…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬