অভিমানে মাদ্রাসা ছাত্রী বাড়ি ছাড়া, একমাসেও খোঁজ মেলেনি

০৫ এপ্রিল ২০১৯, ০৩:২৫ PM
লিজা আক্তার

লিজা আক্তার © সংগৃহীত

মায়ের সাথে অভিমান করে বাড়ি ছাড়ার পর ১ মাস পেরিয়ে গেলেও এখনোও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রী লিজা আক্তরের (১৪)। মেয়ের কোনও খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন লিজার মা।
এ বিষয়ে থানা ও র‌্যাবের কাছে অভিযোগ দিলেও তারা লিজার কোনও সন্ধান দিতে পারেনি।

জানা গেছে, স্বামীহারা রুবিয়া বেগম তার দুই ছেলে মেয়ে নিয়ে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কের একটি বাড়িতে থাকতেন। লিজা গোয়ালচামটস্থ ২নং সড়কে অবস্থিত ইসলামিয়া মহিলা মাদ্রাসায় পড়ালেখা করতো। গত ৫ মার্চ সকালে লিজার মা রুবিয়া বেগম মাদ্রাসায় না যাওয়ায় মেয়েকে বকাঝকা করেন। পরে রুবিয়া বেগম তার ছোট ছেলেকে নিয়ে স্কুলে চলে যান।এসময় লিজা বাড়িতে একাই ছিল। রুবিয়া বেগম বাড়ী ফিরে দেখতে পান লিজা বাড়িতে নেই। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনও সন্ধান পাননি তিনি।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে স্থানীয় র‌্যাব ক্যাম্পেও অভিযোগ দেয়া হয়। দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও লিজার কোনও সন্ধান পায়নি তার পরিবার। লিজার কোনও খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা রুবিয়া বেগমসহ লিজার স্বজনেরা। তাদের ধারণা, লিজাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে।

কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম সিদ্দিকী জানান, এ বিষয়ে দেশের বিভিন্ন থানায় ম্যাসেস পাঠানো হয়েছে। লিজার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।

নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬