স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ধর্মঘট

৩০ মার্চ ২০১৯, ০৬:২৭ PM

© সংগৃহীত

সারাদেশে নিবন্ধনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবি করছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। শনিবার সকালে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। বর্তমানে মাদ্রাসা বোর্ডে নিবন্ধনপ্রাপ্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে।

সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়েজুর রহমান বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্ট্রার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। তিনি বলেন ‘প্রাথমিক বিদ্যালয়ের মতো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি একই সিলেবাসে মা্দ্রাসায় শিক্ষার্থীদের পাঠদান করা হয়। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ২২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পান। আর ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা তেমন কোনো বেতন ভাতা পান না। এভাবেই বছরের পর বছর শিক্ষকতা করে আসছেন আসছেন তারা।’ 

সংগঠনের মহাসচিব কাজী মোখলেসুর রহমান বলেন, দেশের ১ হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক সর্বসাকুল্যে ২ হাজার ৫০০ টাকা এবং সহকারী শিক্ষক ২ হাজার ৩০০ টাকা ভাতা পান। যা খুবই অপ্রতুল। গত ৩৪ বছর ধরে নিবন্ধন পাওয়া বাকি মাদ্রাসাগুলোর শিক্ষকেরা কোনো বেতন ভাতা পান না। 

তিনি বলেন, আমরা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দুর্দশা লাঘবে নিবন্ধনপ্রাপ্ত ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি জানাই। অন্যথায় আমাদের অবস্থান ধর্মঘট চলবে।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬